হাওজা নিউজ এজেন্সি/ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির জবাবে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ধারণা—এবং তিনি বারবার বলে থাকেন—তাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু ইতিহাস সাক্ষী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনও এমন চপেটাঘাত খেতে পারে যে আর উঠে দাঁড়াতে পারে না। তারা লাগাতার বলে যাচ্ছে—আমরা ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠিয়েছি। ভালো কথা। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে এক ভয়ংকর সামরিক শক্তির প্রতীক। কিন্তু তার চেয়েও ভয়ংকর সেই অস্ত্র, যার মাধ্যমে যুদ্ধজাহাজকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট তাঁর সাম্প্রতিক এক ভাষণে স্বীকার করেছেন যে, ৪৭ বছর ধরেও আমেরিকা ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি; এ নিয়ে তিনি নিজ দেশবাসীর কাছেও আক্ষেপ প্রকাশ করেছেন। হ্যাঁ, ৪৭ বছরেও আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি—এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি। আর আমি বলছি, আপনিও এই কাজটি করতে পারবেন না।
আপনার কমেন্ট